ভাসানটেক বস্তিতে আগুন: দুই শিশুর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৫

ভাসানটেকের পোড়া বস্তি

ভাসানটেক বস্তিতে বুধবার রাতে আগুন লাগার ঘটনায় নিখোঁজ শিশু তন্ময়ের মরদেহ আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পাশের খাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এছাড়াও এয়াসমিন নামে তিন মাসের আরেকটি শিশুরও মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তন্ময়ের মা রূপা আজ বৃহস্পতিবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, রাতে আগুন লেগে পালানোর সময় আমার কোল থেকে পড়ে যায় দুই বছরের তন্ময়। এরপর মানুষের ভিড়ে আমার ছেলেকে আর খুঁজে পাইনি।

বুধবার রাতে আগুন লাগার ওই ঘটনায় শিশুটির মা, দাদিসহ পরিবার সদস্যরা ভাসানটেকের ওই ধ্বংসস্তূপের ভেতর শিশু তন্ময়কে আঁতিপাতি করে খুঁজতে থাকে। এসময় তাদের আহাজারিতে বিষাদপূর্ণ ভাষানটেকের পোড়া বাতাস আরও ভারি হয়ে ওঠে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, মৃত তন্ময়ের বাবার নাম ছনু মিয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনের শ্যামপুর গ্রামে।

এদিকে, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে খাল থেকে উদ্ধার করা মৃত এয়াসমিনের বয়স ছিল মাত্র তিন মাস। বাবার নাম নূর আলম, মায়ের নাম খাদেজা। তাদেরও বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল থানার দিকদাই গ্রামে।

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, আগুন লাগা দেখে হুড়োহুড়ি করে পালানোর সময় কারও কোল থেকে ফস্কে গিয়ে খালে পড়ে গিয়েছিল শিশু এয়াছমিন।

/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’