মশা নিয়ন্ত্রণে বিমানবন্দরে ডিএনসিসি’র ক্রাশ প্রোগ্রাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ১৯:১১আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৯:১৬

শাহজালাল বিমানবন্দরে ফগার মেশিনে মশা নিয়ন্ত্রণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (২৩ মার্চ) বিকেলে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই।
এ বিষয়ে তিনি বলেন, ‘২৬ মার্চ ও শুক্রবার ছাড়া ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন এই ক্রাশ প্রোগ্রাম চলবে। দরকার হলে ক্রাশ প্রোগ্রামের মেয়াদ বাড়ানো হতে পারে। প্রতিদিন লার্ভি সাইড, ম্যালেরিয়া অয়েল বি এবং ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড ডিএনসিসি এলাকার প্রতিটি ওয়ার্ডে ছিটানো হবে।’
বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণের চেষ্টা এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাকির হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মিজানুর রহমান, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সেলিম ফকির প্রমুখ।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম