চীনা দুই নাগরিক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৭:৩৭আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৭:৪২



আদালত রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে পাঁচ কেজি সোনাসহ গ্রেফতার চীনা দুই নাগরিককে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৫ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালত জসিম উদ্দিন এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলো রুয়ান জিনফেং (৪৩) এবং চৌ ইয়াংজং (৪২)। গতকাল সোনাসহ ধরা পড়ার পর বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
সোমবার দুপুরে এই দুই মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান রিমান্ডের দাবি জানান।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক  দুই আসামিকে তিন দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
মামলা দুইটির মধ্যে একটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক স ম কাইয়ুম, অপরটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সুমন শিকদার।
উল্লেখ্য, গতকাল সকাল ৮টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীর বোর্ডিং ব্রিজের কাছ থেকে চীনা এই যাত্রীকে অনুসরণ করে কাস্টম হাউসের একটি দল। গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাদের কাছে শুল্ককর আরোপযোগ্য কোনও পণ্য আছে কিনা, জানতে চাওয়া হলে অস্বীকার করে তারা। পরে তাদের লাগেজ স্ক্যানারে দেওয়া হলে ধাতব পদার্থ থাকার চিত্র পাওয়া যায়। লাগেজে থাকা চার্জার লাইটের ব্যাটারি ভেঙে ১০ তোলা ওজনের ৪৮টি সোনার বার পাওয়া যায়। এর আনুমানিক দাম ২ কোটি ৭৯ লাখ টাকা।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম