যে কারণে উদ্ধারকাজ ব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৬:১১আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৬:৫৫

প্রচন্ড ধোঁয়ায় বিঘ্ন হচ্ছে উদ্ধারকাজ

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনে আটকা পড়াদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। প্রচণ্ড ধোঁয়া, উৎসুক জনতা ও পানি সংকটের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। তবে পানি সংকটের সমস্যা এখন নেই বলে জানা গেছে। সিটি করপোরেশনের গাড়িতে করে পানি সরবরাহ করায় আপাতত এ সমস্যা নেই।
চারটি ক্রেন ল্যাডার (যন্ত্রচালিত মই) নিয়ে উদ্ধার কাজ চললেও প্রচণ্ড ধোঁয়ার কারণে সামনে এগুনো যাচ্ছে না। ধোঁয়ার কারণে আটকে পড়াদের উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের কর্মী মোস্তাফিজ বলেন, ‘পানির সরবরাহ যথেষ্ট রয়েছে। কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে ল্যাডার নিয়ে আটকে পড়াদের কাছে যেতে সমস্যা হচ্ছে। সামনে এগুনো যাচ্ছে না।’
এদিকে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ের কারণেও উদ্ধার কাজে অসুবিধা হচ্ছে। তবে সেখানে উপস্থিত অনেকেই বিশেষ করে বেসরকারি বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ধার কাজ ও আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে দেখা গেছে।
এদিকে বিকেল সাড়ে তিনটার কিছু পরে মূল ভবনের পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। সময় যত যাচ্ছে ততই চারপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১ তলা ভবনটির ৯ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। সেখানে আটকে পড়া অনেকেই ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন। তিনটার দিক থেকে একে একে বের করে আনা শুরু হলেও এখনও অনেকে ভেতরে রয়েছেন।
এদিকে অপেক্ষমাণ স্বজনদের মধ্যে আহাজারি বাড়ছে। অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিতরা বলছেন, আশেপাশের ভবন থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে ধোঁয়ার কুণ্ডলি বাড়তে থাকে। এ সময় ভবনের এসিগুলো থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অনবরত পানি দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

আরও পড়ুন:

আগুনে নিহত একজনের লাশ উদ্ধার

এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

বনানীর এফ আর টাওয়ারে আগুন

 

/আরজে/এসজেএ/ইউআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম