ব্রুনাইতে বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১৩:৪৭আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৩:৫৭

ব্রুনাইতে বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস পালিত ব্রুনাইতে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন ২৬ মার্চসকাল সাড়ে ৯টায় দূতাবাস প্রাঙ্গণে ব্রুনাই দারুসসালামে নিযুক্ত বাংলাদেশ কমিশনার জনাব এয়ার ভাইস মার্শাল (অব:) মাহমুদ হোসেন ও প্রবাসী বাংলাদেশিরা একযোগে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচী শুরু করেন।

ঐতিহাসিক এই দিবসটির তাৎপর্য তুলে ধরে দূতাবাসের অভ্যর্থনা কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, মুক্তি সংগ্রামের দীর্ঘ পরিক্রমায় আত্মত্যাগী সকল শহীদসহ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময়  হাইকমিশনার মাহমুদ হোসেন গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন এবং দিবসটির তাৎপর্য আলোকপাত করেন।

অনুষ্ঠানে ব্রুনাইয়ে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনীতিক, ব্রুনাইয়ের পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবি, শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ প্রায় চারশত আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন