বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ০৩:১৬আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৩:১৭

বঙ্গবাজার কমপ্লেক্স ঝুঁকিপূর্ণ ঘোষণা বঙ্গবাজার কমপ্লেক্স নামের মার্কেটকে অগ্নিনিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। ঝুঁকিতে থাকা ভবনটির এই ঘোষণা সবাইকে জানিয়ে সতর্ক করতে ভবনে সতর্কবার্ত ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। এখন থেকে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে এই ব্যানার টানানো হবে।

সোমবার (১ এপ্রিল) এই ঘোষণা দৃশ্যমান করার জন্য ব্যানার টানিয়ে দেওয়া হয়।

ব্যানারে লেখা রয়েছে, ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে বঙ্গ বাজার কমপ্লেক্স খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘বঙ্গবাজার মার্কেট দিয়ে সতর্কীকরণ এ কার্যক্রম শুরু করা হলো। আমাদের পরিচালিত জরিপে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত এবং এখনও ঝুঁকি নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি এমন সব মার্কেট, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, শিল্প প্রতিষ্ঠানসহ সব স্থাপনায় এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।’

বঙ্গবাজার কমপ্লেক্স শাকিল নেওয়াজ দাবি করেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এ কারণে জীবনের ঝুঁকি রয়েছে, এমন সব স্থাপনায় এই কার্যক্রম চালু থাকবে।’

/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের