নুরকে ডিম-পরোটা দিয়ে নাশতা করান ভিসি

ঢাবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৫:৫৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:০১

নুরদের নাস্তায় ছিল ডিম, পরোটা, ভাজি ও কলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ছাত্রলীগ নেতাকর্মীদের ডিম নিক্ষেপেরে বিচার চেয়ে মঙ্গলবার (২ এপ্রিল) সারা রাত (প্রায় ১৪ ঘণ্টা) ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ডাকসু ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গে থাকা আন্দোলনরতরা। রাত পৌনে ৮টা থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি চলে সকাল ৯টা পর্যন্ত। এ সময় অনশন না করলেও সারা রাত তেমন কিছু খাওয়া হয়নি আন্দোলনকারীদের।

রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে হামলায় বিচারের আশ্বাস দিলেও অনড় ছিলেন তারা। তাদের দাবি ছিল ভিসি যেহেতু সর্বোচ্চ অভিভাবক, তিনি যদি আশ্বাস দেন তাহলে অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন। পরে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে নিজ কার্যালয়ে নিয়ে যান। সেখানে দীর্ঘ সোয়া ১ ঘণ্টা আলোচনা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
পরে ভিসি কার্যালয় সংলগ্ন লাউঞ্জে শিক্ষার্থীদের জন্য নাশতার ব্যবস্থা করা হয়। তবে শিক্ষার্থীরা নাশতা খেতে প্রথমে অস্বীকৃতি জানান। পরে ভিসির অনুরোধে ভিপি নুরসহ উপস্থিত সবাই নাশতা সারেন। নাশতার ম্যানুতে ছিল ডিম, পরোটা, ভাজি ও কলা।

উপাচার্য কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসু ভিপি নুর আলোচনায় অংশ নেওয়া একজন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সারা রাত না খেয়ে সকালে ভিসির সঙ্গে দেখা করতে যাই। আলোচনা শেষে ভিসি আমাদের নাশতা করান। নাশতার ম্যানুতে ছিল ডিম, পরোটা, ভাজি ও কলা।’

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে ঢাবির উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনার অভিযোগপত্র দিতে স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে যান ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, অরণি সেমন্তি খানসহ কয়েকজন। সে সময় নুরসহ ছাত্রনেতারা হলটির ভেতরে গেলে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয় ও অবরুদ্ধ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হলের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রলীগের অন্য নেতাদের আপত্তিকর মন্তব্যের শিকার ও তাদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সেমন্তি, ইমি ও বেনজির। নুরসহ তাদের গায়ে ডিমও ছুড়ে মারা হয়েছে বলে দাবি করেছেন তারা।

আরও পড়ুন:
একজন ‘ধর’ ‘ধর’ বলে, আরেকজন পেটে লাথি মারে: বেনজির

 

/এসআইআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি