এবার খিলগাঁওয়ের কামারপট্টি বাজারে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১০:৫২আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১২:১১

খিলগাঁওয়ের কামারপট্টি বাজারে আগুনে পুড়েছে ২৫ দোকান
এবার আগুনে পুড়েছে রাজধানীর খিলগাঁও রেলগেট সংলগ্ন কামারপট্টি বাজারের ২৫টি দোকান। বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাজারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দুই ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার ফাইটার আবু মুসা আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।  

আগুনে পুড়ে যাওয়া কাপড়ের দোকান নিয়ন্ত্রণকক্ষের অপর এক কর্মকর্তা লিমা খান জানান, ওই বাজারে ১৩শ’র মতো দোকান ছিল। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

/আরজে/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমির খানের ফিটনেস-রহস্য জানালেন নিজেই
আমির খানের ফিটনেস-রহস্য জানালেন নিজেই
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
তাম্বুলখানা থেকে গোবিন্দপুর, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির পথে ভ্রমণ
তাম্বুলখানা থেকে গোবিন্দপুর, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির পথে ভ্রমণ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক