শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৯, ১৮:১০আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৮:১৭

ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষের দিকে। আর মাত্র একদিন পর জমে উঠবে পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শোভাযাত্রায় প্রদর্শিত বিভিন্ন প্রতিকৃতি তৈরির  শিল্পীরা। শেষ মুহূর্তেও ব্যস্ততার কমতি নেই তাদের। গভীর মগ্নতা নিয়ে শিল্পীরা কাজ করছেন।

শনিবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলতে দেখা যায়। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কবিতা থেকে নেওয়া ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’।

সরেজমিন দেখা যায়, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা উদযাপনের জন্য বিভিন্ন প্রতিকৃতি তৈরি করেছেন শিল্পীরা। পেঁচা, হরিণ, হলুদ পাখি, হাতি, সিংহ, ঘোড়া ইত্যাদির প্রতীক তৈরি করা হয়েছে। এসব তৈরির দায়িত্বে ছিলেন চারুকলা অনুষদের ২১তম ব্যাচের শিক্ষার্থীরা। সবকিছু মিলিয়ে চারুকলা প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

মঙ্গল শোভাযাত্রার জন্য প্রতিকৃতি তৈরি করা হচ্ছে এদিকে, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাব, পুলিশের সদস্যদের চারুকলায় টহল দিতে দেখা গেছে। বৈরী আবহাওয়ার জন্য কার্পেট দিয়ে উঁচু করে ছাউনি তৈরি করা হয়েছে।

এছাড়াও চৈত্রসংক্রান্তিও উদযাপন করা হবে চারুকলার বকুলতলাতে। সেখানে চৈত্রসংক্রান্তি উদযাপন করতে নানারকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুতির বিষয়ে কথা হয় ২১তম ব্যাচের শিক্ষার্থী অনয় সরকারের সঙ্গে। তিনি জানান, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি একেবারেই শেষের দিকে। পেঁচা, হরিণ, হলুদ পাখি, হাতি, সিংহ, ঘোড়ার প্রতিকৃতিতে রঙ করা হচ্ছে। তবে, বৈরী আবহাওয়ার কারণে এ কাজ একটু বাধাগ্রস্ত হয়েছে।

শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে চারুকলা অনুষদের ডিন ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রস্তুতি প্রায় শেষের দিকে। বৈরী আবহাওয়ার জন্য কাজ শেষ করতে একটু সময় লাগছে। আজ  সারারাত কাজ করতে হবে।’

 

 

 

 

/এসআইআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম