শাহজালালে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে এসে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ১৬:০১আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৩:৫১

 

উপজেলা চেয়ারম্যানের কাছে থাকা পিস্তল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করায় সাবেক এক উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার নাম মোল্লা মুজিবর রহমান শামীম। তিনি বাগেরহাটের চিতলমারীর উপজেলার সাবেক চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মুজিবর রহমান শামীম পূর্ব ঘোষণা ছাড়া একটি পিস্তল নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। অস্ত্রটি শনাক্তের পর জিজ্ঞাসা করা হলে তিনি কোনও সদুত্তর দিতে না পারায় তাকে আটক করা হয়।
শাহজালাল বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) পরিচালক নূর সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোল্লা মুজিবর রহমান শামীম অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেও কোনও ধরনের ঘোষণা দেননি তিনি। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্রটি শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদেও তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব যাত্রীকে পূর্ব ঘোষণা ছাড়া অস্ত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়েছিল।

 

/সিএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী