দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৬:৪৮ আপডেট : ১৭ মে ২০২৫, ১৬:৪৮

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতের কোনও এক সময়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সামনে বিরামপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফুলবাড়ি পৌরসভার শাহবাজপুরের লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬); বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের মৃত নজমুল হকের ছেলে তোজাম্মেল হক (৩৬)। তোজাম্মেল হক ফুলবাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত দুজন ফুলবাড়ী ঢাকা মোড়ের মজনু মিয়ার খাবার হোটেলের কর্মচারী ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের মতো মোটরসাইকেলে ঢাকা মোড় থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন। ফুলবাড়ী পৌরসভা অফিসের সামনে পৌঁছালে বিরামপুর থেকে দিনাজপুরগামী আঞ্চলিক মহাসড়কের অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তোজাম্মেল হককে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম