রানা প্লাজার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ১৩:৩২আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৩:৩২

রানা প্লাজার ঘটনায় মানববন্ধন রানা প্লাজা ধসে নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিাল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। বুধবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, রানা প্লাজার ঘটনা কোনও দুর্ঘটনা নয়। এটা মানুষের সৃষ্টি। এ ঘটনার সঙ্গে জড়িতদের ক্ষমা করা যায় না। ছয় বছর পার হলেও ঘটনার সঙ্গে জড়িতদের কোনও শাস্তি দেওয়া হয়নি। অনতিবিলম্বে তাদের শাস্তি দেওয়া হোক।

এ সময় রানা প্লাজার ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, নিহত ও আহতদের মধ্যে যারা এখনও ক্ষতিপূরণ পাননি, তাদের ক্ষতিপূরণ দেওয়া ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানানো হয়।

আইবিসির চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন— আইবিসির মহাসচিব সালাউদ্দিন শপন, ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন প্রমুখ।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম