মৎস্য ভবন এলাকায় সড়ক দুর্ঘটনা, স্বাধীন পরিবহনের চালক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ২২:১৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:১৬

মৎস্য ভবন এলাকায় সড়ক দুর্ঘটনা, স্বাধীন পরিবহনের চালক রিমান্ডে

মৎস্য ভবন এলাকায় যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার স্বাধীন পরিবহনের বাসচালক মো. নজরুল ইসলামকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মধুসুদন দত্ত আসামি নজরুলকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এক দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন এই তথ্য জানিয়েছেন। 

প্রসঙ্গ, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে মৎস্য ভবন মোড়ে স্বাধীন পরিবহনের একটি বাস পরমাণু শক্তি কমিশনের স্টাফ বাসকে ধাক্কা দেয়। এতে স্টাফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ও রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ঘটনাস্থল থেকে চালক নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম