এফ আর টাওয়ারের মালিক ফারুককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১১:৪৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১২:৪০

এফ আর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক

নিয়ম না মেনে ভবন নির্মাণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বনানীর এফ আর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুককে আগামী ২৮ এপ্রিল জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, জেলগেটে ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমোদন মিলেছে। তাকে জিজ্ঞাসাবাদ করবেন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক।

এদিকে, এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজউকের সহকারী পরিচালক নাসির উদ্দিন শরিফকে আগামী ২ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিক রাজউক কর্মকর্তা শরিফকে তলবি নোটিশ পাঠান।

উল্লেখ্য, গত ২৮ মার্চ দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় মোট ২৭ জন নিহত হন। 

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম