এফ আর টাওয়ারের জমির মালিক ফারুকের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১৯:২২আপডেট : ০৬ মে ২০১৯, ১৯:২৩

এফ আর টাওয়ারের জমির মালিক এসএমএইচ আই ফারুক রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুকের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ মে) ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ শুনানি শেষে জামিনের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান এ তথ্য জানান। অভিযুক্ত ফারুকের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট লাকী আক্তার। অপরদিকে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।
এর আগে গত ১১ এপ্রিল অপর আসামি বিএনপি নেতা, ভবনের বর্ধিত অংশের মালিক তাজভীরুলকে জামিন দেন মহানগর হাকিম আদালত। গত ৩০ মার্চ রাতে এফ আর টাওয়ারের জমির মালিক এসএমএইচআই ফারুককে (৬৫) বারিধারার বাসা থেকে এবং ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাজভীরুল ইসলামকে বসুন্ধরা আবাসিক এলাকা গ্রেফতার করে ডিবি পুলিশ।
উল্লেখ্য, ২৮ মার্চ দুপুরে বনানীর ২৩ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৬ জন মারা যান। অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে এসএমএইচআই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাজভীরুল ইসলামকে আসামি করে মামলা করেন।

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম