মির্জা আব্বাসের দুর্নীতি মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ১৬:২০আপডেট : ১৩ মে ২০১৯, ১৬:২৩





মির্জা আব্বাস (ছবি: সংগৃহীত) বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলা আগামী ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি বাতিলের আবেদন (ফৌজদারি রিভিশন) খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (১৩ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর পাশাপাশি মামলাটির ওপর থেকে স্থগিতাদেশও প্রত্যাহার করেছেন আদালত। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ সাক্ষীর পর্যায়ে রয়েছে।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ছিলেন আসামিপক্ষে।
ঘটনার বিবরণে দেখা যায়, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে বিএনপি নেতা এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে ২০১৪ সালের ৬ মার্চ মামলাটি দায়ের করেন।
আলমগীর কবির ছাড়াও মামলার অপর তিন আসামি হলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, মুনসুর আলম ও মতিয়ার রহমান।
পরে মির্জা আব্বাসসহ অন্য আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগে বলা হয়, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকার সময় ২০০৬ সালে মির্জা আব্বাস ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। তারা পরস্পর যোগসাজশে নিজেরা আর্থিকভাবে লাভবান হয়ে গৃহায়ন কর্তৃপক্ষের ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের ৭ একর জমি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দেওয়ার মাধ্যমে আসামিরা প্রায় ১৫ কোটি ৫২ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
এরপর ২০১৬ সালের ৮ ডিসেম্বর মামলাটি বাতিলের জন্য মির্জা আব্বাস হাইকোর্টে ফৌজদারি রিভিশন দায়ের করেন। ওই আবেদনের শুনানি নিয়ে একই বছরের ১৪ ডিসেম্বর মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম