নিরাপদ ঈদযাত্রায় যাত্রী কল্যাণ সমিতির ২০ প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ২০:৫২আপডেট : ২০ মে ২০১৯, ২০:৫৩

নিরাপদ ঈদযাত্রায় যাত্রী কল্যাণ সমিতির ২০ প্রস্তাব ঈদযাত্রা নিরাপদ করতে ২০ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এজন্য জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন, নসিমন-করিমন, ইজিবাইক, অটোরিকশা, ব্যাটারি ও প্যাডেলচালিত রিকশার পাশাপাশি মোটরসাইকেল চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২০ মে) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, প্রতিবছর ঈদে সড়ক দুর্ঘটনায় বহু লোকের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। সড়ককে নিরাপদ করার জন্য দ্রুতগতির যানবাহনের জন্য আলাদা লেন চালু করতে হবে। এবারের ঈদে দীর্ঘ ছুটি পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে রেশনিং পদ্ধতিতে ঈদযাত্রা নিশ্চিত হলে ভোগান্তি ও দুর্ঘটনামুক্ত যাত্রা নিশ্চিত করা সক্ষম হবে। এজন্য সংগঠনের পক্ষ থেকে ২০ দফা প্রস্তাব অনুসরণের দাবি জানানো হয়।
উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হচ্ছে
১. জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন, নসিমন-করিমন, ইজিবাইক, অটোরিকশা, ব্যাটারি ও প্যাডেলচালিত রিকশার পাশাপাশি মোটরসাইকেল চলাচল বন্ধ
২. ঈদযাত্রায় মোটরসাইকেল নিষিদ্ধ
৩. গার্মেন্টস ও অন্যান্য শিল্প কলকারখানা রেশনিং পদ্ধতিতে ছুটির ব্যবস্থা
৪. টোল প্লাজার সব কটি বুথ চালু ও দ্রুত গাড়ি চলাচলের ব্যবস্থা
৫. মহাসড়কের পাশে অস্থায়ী হাটবাজার উচ্ছেদ
৬. দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগান ব্যবহার ও উল্টোপথের গাড়ি চলাচল বন্ধ
৭. মহাসড়ক অবৈধ দখল ও পার্কিংমুক্ত
৮. অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ
৯. অযান্ত্রিক যানবাহন ও পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন নিষিদ্ধ
১০. ঈদের আগে ও পরে সড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি বন্ধ
১১. লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক ঈদযাত্রায় নিষিদ্ধ
১২. বিরতিহীন ও বিশ্রামহীনভাবে যানবাহন চালানো নিষিদ্ধ
১৩. জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ফুটপাত, জেব্রাক্রসিং, পদচারী সেতু, আন্ডারপাস, ওভারপাস দখলমুক্ত করে যাত্রীসাধারণের যাতায়াতের ব্যবস্থা এবং
১৪. ঝুঁকিপূর্ণ সড়ক দ্রুত মেরামতের ব্যবস্থা করা।

 

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম