বাংলা ট্রিবিউন সেরা কর্মী পুরস্কার পেলেন ১০ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ২০:৫৫আপডেট : ২২ মে ২০১৯, ২১:৪৫

পুরস্কারপ্রাপ্ত সেরা ১০ কর্মী বাংলা ট্রিবিউনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গত পাঁচ বছরে বিশেষ অবদান রাখায় ১০ জনকে সেরা কর্মীর পুরস্কার দেওয়া হয়েছে। তাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলা ট্রিবিউনের অন্যতম পরিচালক বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ ও প্রকাশক ড. কাজী আনিস আহমেদ। পুরস্কারপ্রাপ্ত কর্মীদের নাম ঘোষণা করেন বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।
বুধবার (২২ মে) বিকেলে রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়।
পুরস্কার পাওয়া সেরা কর্মীরা হলেন বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম, উপ-বার্তা সম্পাদক ফাতেমা আবেদীন নাজলা, জ্যেষ্ঠ প্রতিবেদক সালমান তারেক শাকিল, গবেষণা বিভাগের প্রধান শেরিফ আল সায়ার, বিনোদন বিভাগের প্রধান মাহমুদ মানজুর, জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফৌজিয়া সুলতানা, জ্যেষ্ঠ সহ-সম্পাদক আরশাদ আলী, স্টাফ রিপোর্টার শাহেদ শফিক, ওয়েব ডেভেলপার শাহরিয়ার রায়হান রমি ও গবেষণা বিভাগের মিজানুর রহমান।
পুরস্কার হিসেবে সবাইকে ক্রেস্ট ও আইফোন এক্সআর দেওয়া হয়।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন গত ১৩ মে পাঁচ বছর পূর্ণ করে ছয়ে পা দেয়। সেদিন কেক কেটে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বুধবার বড় পরিসরের আয়োজনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ