ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১৮:২৫আপডেট : ২৮ মে ২০১৯, ১৮:৩৩

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং নিরাপদ ঈদযাত্রায় গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন নামক একটি সংগঠন।

মঙ্গলবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সরকারি-বেসরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ইতোমধ্যে ঈদ বোনাস  পেয়ে গেছেন। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের বোনাস ও মে মাসের বেতন বিষয়ে এখনও পর্যন্ত মালিক ও সরকারের পক্ষ থেকে কোনও সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। দেশের অন্যতম রফতানিকারক পণ্যের শ্রমিকরা যাতে পরিবার-পরিজন নিয়ে মর্যাদার সঙ্গে ঈদ উৎসব পালন করতে পারে, তার জন্য অনতিবিলম্বে সব কারখানার বোনাস পরিশোধ করতে হবে। এবার যেহেতু পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে জুন মাসের প্রথমে, ফলে বাড়ি যাওয়ার আগে বাসা ভাড়া, দোকানের বকেয়া সব পরিশোধ করেই শ্রমিকদের বাড়ি যেতে হবে। তাই ১ জুনের মধ্যে সব কারখানায় মে মাসের সম্পূর্ণ বেতন পরিশোধ করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘ঈদযাত্রাকে কেন্দ্র করে ইতোমধ্যে পরিবহন সংশ্লিষ্টরা দ্বিগুণ দামে টিকিট বিক্রিতে সক্রিয় হয়ে উঠেছে। আন্তঃজেলা বাসগুলোর ভাড়া ইতোমধ্যে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়ে গেছে। গার্মেন্টস শ্রমিকদের যখন ছুটি হবে, তখন তা বেড়ে ৩ গুণ হয়ে যাবে। অনলাইনে বিক্রির কথা বলে ইতোমধ্যে ট্রেনের অর্ধেক টিকেটও হাওয়া হয়ে গেছে। লঞ্চ-স্টিমারের ভাড়াও বেড়ে হয়েছে দ্বিগুণ। ফলে গার্মেন্টস শ্রমিকরা যে বোনাস পান, তার ৭০-৮০ ভাগ খরচ হয়ে যায় পরিবহন ভাড়াবাবদ। একারণেই শেষ মুহূর্তে শ্রমিকদের বিকল্প পথ অনুসরণ করতে হয়। খরচ কমানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা চড়ে বসেন বাস বা ট্রেনের ছাদে, লঞ্চের ডেকে কিংবা মালবাহী ট্রাকে। সড়ক দুর্ঘটনায় মারা পড়েন এই শ্রমিকরাই।  শ্রমিকদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে কারখানার উদ্যোগে বিশেষ পরিবহনের ব্যবস্থা করতে হবে; রেল ও নৌপথে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করতে হবে। একবারে ছুটি না দিয়ে দফায় দফায় ছুটি দিয়ে হয়রানি কমাতে হবে।

জাতীয় সুয়েটার গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের বর্তমান সমন্বয়ক এএএম ফয়েজ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও ছিলেন– বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, ওএসকে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ইয়াসিন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোখলেসুর রহমান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

/এইচএন/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের