প্রাথমিক ও মাধ্যমিকে ই-লার্নিং কার্যকর নয়: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৯, ০০:১৫ আপডেট : ১৪ জুন ২০১৯, ০০:১৬

প্রাথমিক ও মাধ্যমিকে ই-লার্নিং কার্যকর নয়: শিক্ষামন্ত্রী

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ই-লার্নিং কার্যকর নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর সোনারগাঁ হোটেলে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর আওতায় মাধ্যমিক পর্যায়ে শিখন, শেখানো কার্যক্রমে ই-লার্নিং  ব্যবস্থা বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে গিয়ে কোনও ক্রমেই আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষতি করা হবে না। আমাদের দেশের মতো করে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। ই-লার্নিং পদ্ধতি চালু করতে গেলে আমাদের দেখতে হবে, তা আমাদের দেশের জন্য উপযোগী কিনা, টেকসই কিনা এবং আর্থিকভাবে সাশ্রয়ী কিনা। আগে  আমাদের দেখতে হবে কত কম খরচে কীভাবে ভাল সার্ভিস পাওয়া যায়।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক এর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পর্যায়ের আইসিটি বিশেজ্ঞরা অংশ নেন।

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ
চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
চীনের এআই বিপ্লব ঘটাতে পারে বাংলাদেশের কৃষিতেও
চীনের এআই বিপ্লব ঘটাতে পারে বাংলাদেশের কৃষিতেও
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি