চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ

রাজশাহী প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ২৩:০৬ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২৩:০৬

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি যাওয়া নিজের ম্যাকবুক ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসেছিলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। চুরির মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এর আগে বিকাল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন ক্রিল ল্যান্ডার।

গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে আসেন ক্রিল ল্যান্ডার। রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। এরপর আজ সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন জার্মানির এই পর্যটক।

পুলিশ জানিয়েছে, জার্মান পর্যটকের চুরি যাওয়া মালামাল উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

ক্রিল ল্যান্ডার দুপুরে সাংবাদিকদের বলেন, নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাচ্ছিলেন তিনি। তখন নিজের জিনিসপত্র একজনের কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। পরে জানতে পারেন, তিনি রেলওয়ের কেউ নন। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তার ব্যাগ নেই। ব্যাগে তার ম্যাকবুক ও ক্যামেরা ছিল।

এ ঘটনার পর নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান এবং ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা করেন ক্রিল ল্যান্ডার। তিনি বলেন, পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত কয়েক ঘণ্টা তারা কোনও অবস্থান শনাক্ত করতে পারেননি। তবে আশা করছেন, তিনি তার জিনিসপত্র খুঁজে পাবেন। 

তিনি বলেন, পাসপোর্ট ও মোবাইল তার কাছে আছে। কিন্তু ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা আছে। বাংলাদেশে এটাই তার প্রথম ভ্রমণ। পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করেছে।

পুলিশ জানিয়েছে, জার্মান পর্যটকের চুরি যাওয়া মালামাল উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন একজনের ছবি পাওয়া গেছে। বিভিন্ন মাধ্যমে তা প্রচার করা হয়েছে।

ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। পরে জানতে পারেন, তিনি রেলওয়ের কেউ নন

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘নাটোর সদর থানায় জিডি করার পর নাটোর জেলা পুলিশ ও সান্তাহার রেলওয়ে পুলিশ কাজ শুরু করে। পরে ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় দেখা যায়। পরে রাত ১১টার দিকে ওই পর্যটক রাজশাহীতে আসেন। তখন ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়। এরপর রেলওয়ে পুলিশ, বোয়ালিয়া থানা, ডিবি ও এসআরবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন ওই জার্মান তরুণ। বিকালে নাটোর রেলস্টেশনে নামেন। সেখান থেকে অন্য ট্রেনে ভারত যাওয়ার জন্য দর্শনা স্টেশনে যাওয়ার কথা ছিল তার।

চুরি যাওয়া জিনিসপত্রের লোকেশন রাজশাহীতে দেখা যাওয়ায় বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে আসেন ক্রিল ল্যান্ডার। রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে ক্রিল ল্যান্ডারের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। এরপর সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন।

ওসি হাফিজুর রহমান আরও বলেন, ‘ল্যাপটপে কোনও সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। রাতে অবস্থানের পরিবর্তন দেখা যায়নি। আজ সকাল ৭টা ৪০ মিনিটে আব্দুলপুর রেলস্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। তখন তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন সেখানে থাকার কথা ছিল। পরে ট্রেন দুটিতে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। কিন্তু ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। সঠিক লোকেশন পেলে ল্যাপটপটি উদ্ধার করা যাবে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। এর মধ্যে বিকাল ৪টার দিকে ‘পদ্মা এক্সেপ্রেস’ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন ওই পর্যটক।’

/এএম/ 
সম্পর্কিত
মোবাইলফোনে বিয়ে, পরে ইতালি প্রবাসী জানলেন তার ‘স্ত্রী’ আসলে এক তরুণ
বাংলাদেশে ঘুরতে আসা জার্মান পর্যটকের ব্যাগ চুরি, অভিযুক্ত শনাক্ত
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
সর্বশেষ খবর
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
চীনের এআই বিপ্লব ঘটাতে পারে বাংলাদেশের কৃষিতেও
চীনের এআই বিপ্লব ঘটাতে পারে বাংলাদেশের কৃষিতেও
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’