গবেষণায় বরাদ্দ বৃদ্ধিসহ ১৬ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৬:৩৭আপডেট : ১৫ জুন ২০১৯, ১৬:৩৭

গবেষণায় বরাদ্দ বৃদ্ধিসহ ১৬ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

গবেষণায় বরাদ্দ বৃদ্ধিসহ ১৬ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষার্থীরা। শনিবার (১৫ জুন) বুয়েট ক্যাম্পাসের এই বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ এবং দাবি বাস্তবায়নে তিন দিনের সময় বেধে দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো: নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম, আবাসিক হলের অবকাঠামো উন্নয়ন, বুয়েট গেটের জন্য সিভিল-আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন ও ডিজাইনের জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজনে অফিশিয়াল নোটিশ প্রদান, বিতর্কিত নতুন ডিএসডাব্লিউকে (ছাত্রকল্যাণ পরিচালক) অপসারণ করে ছাত্রবান্ধব নতুন ডিএসডাব্লিউ নিয়োগ, ‘সাবেকুন নাহার সনি’ ছাত্রী হলের নামকরণ, শিক্ষার্থীদের ১০৮ ক্রেডিট অর্জনের পর ডাবল সাপ্লি দেওয়ার যে পদ্ধতি গত মেয়াদে চালু ছিল তার পুনর্বহাল, ভিসির অফিসে আটকে পড়া বিভিন্ন আবাসিক হলের অবকাঠামোগত কাজ সম্পাদন, ‘সিয়াম-সাইফ’ নামে সুইমিংপুল কমপ্লেক্স স্থাপনে ভিসির স্বাক্ষরসহ নোটিশ।

এ ছাড়া নির্মাণাধীন টিএসসি ভবন ও ন্যাম ভবনের কাজ ও বুয়েটের যাবতীয় লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করা, নির্বিচারে ক্যাম্পাসের গাছ কাটা বন্ধ এবং আগের গাছ কাটার ব্যাখ্যা প্রদান, এরই মধ্যে যতো গাছ কাটা হয়েছে ভিসির উপস্থিতিতে তার দ্বিগুণ গাছ রোপণ, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক মেইল আইডি প্রদান, বুয়েট ওয়াইফাই, ব্যায়ামাগার আধুনিকায়ন এবং মাঠের উন্নয়ন করা ও পরীক্ষার খাতায় রোল নম্বরের পরিবর্তে কোড সিস্টেম চালু ইত্যাদি।

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম