ধর্ষণ মামলায় প্রতিবেদন দিতে দেরি, চিকিৎসককে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ১৬:১৫আপডেট : ১৮ জুন ২০১৯, ১৬:২৩

সুপ্রিম কোর্ট ধর্ষণের মামলায় ভিকটিম এক কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে রংপুর মেডিক্যাল কলেজের প্রভাষক সোহেলী সুলতানাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১০ জুলাই তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট মামলার এক আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামি সাকেরুল ইসলামের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান রানা। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

ইউসুফ মাহমুদ মোর্শেদ সাংবাদিকদের জানান, গত ২৮ ফেব্রুয়ারি রংপুরের হারগাছা থানা এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গত ২ মার্চ কিশোরীর মা নিহারা বেগম হারগাছা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় চারজনকে আসামি করা হয়। পরে গত ৩ মার্চ সাকেরুল ইসলামসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গত ১ এপ্রিল চিকিৎসক ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেন। মামলা দায়েরের পর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রায় এক মাস সময় নেওয়ার বিষয়টি নজরে এলে চিকিৎসককে তলবের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে বিচারিক আদালতে জামিন চেয়ে আবেদন করেন আসামি সাকেরুল। কিন্তু সেখানে জামিন না পেয়ে গত ১৮ এপ্রিল তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। যার ধারাবাহিকতায় মামলাটির ওপর আজ মঙ্গলবার (১৮ জুন) শুনানি হয়। তবে আসামির জামিনের বিষয়ে এখনও কোনও আদেশ দেননি হাইকোর্ট।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম