কুমিল্লায় শিক্ষকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৮:৩৫আপডেট : ২০ জুন ২০১৯, ১৯:০৫

দুদক

কুমিল্লা সদর থানাধীন খিরনশাল কাজী জাফর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রুরাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. শাহজাহানের বিরুদ্ধে

তথ্য গোপন ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে  অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার ( ২০ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদ এ অভিযোগপত্র দাখিল করেন। বিচারক সত্যব্রত শিকদার মামলাটি বিচারের জন্য অনুমতি দেন। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে এটি পাঠানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার অভিযোগে জানা গেছে, দুদক মো. শাহজাহানকে তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়। তিনি ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর নোটিশটি গ্রহণ করে সে বছরের  ১৩ অক্টোবর সম্পদ বিবরণী জমা দেন। এরপর তা যাচাই করে শাহজাহানের ৬ কোটি ৮২ লাখ ১৯ হাজার ২৩০ টাকার জ্ঞাত আয় বর্হিভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। এরমধ্যে ৪ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ২৯৩ টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি শিক্ষক উপাধিধারী এই সমবায় নেতা। এ কারণে ২০১৭ সালের ১২ এপ্রিল দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম