তুরিন আফরোজের ভাইকে কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১২:১২আপডেট : ২৬ জুন ২০১৯, ১২:৩৬

আদালত

আদালতের আদেশ অমান্য করায় ব্যারিস্টার তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুন) ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক শেখ তারিক এজাজ এ আদেশ দেন। আদালত ওইদিন আদেশ দিলেও বিষয়টি প্রকাশ পেয়েছে আজ (বুধবার)।

ব্যারিস্টার তুরিন আফরোজের আইনজীবী মো. সাইফুল করিম সাইফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তুরিন আফরোজ ২০১৭ সালের ১১ মে তার ভাই শাহনেওয়াজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার একটি মামলা দায়ের করেন। এরপর আদালত ২০১৮ সালের ৮ মে উভয়পক্ষকে স্থিতাবস্থাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। এরইমধ্যে গত ১৪ জুন রাতে তুরিন আফরোজের ভাই দারোয়ানের সঙ্গে হট্টগোল ও জোরপূর্বক বাসায় ঢোকার  চেষ্টা করেন এবং হুমকি দেন। ওই ঘটনায় তুরিন আফরোজ উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন।’

তিনি আরও জানান, এরপর ‘আদালতের নিষেধাজ্ঞার আদেশ’ অমান্য করা ও ভায়োলেশন মিস মোকদ্দমা দায়ের করা হয়। সোমবার বিচারক মামলাটি আমলে নিয়ে প্রতিপক্ষ শাহনেওয়াজ আহমেদ শিশিরকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেন। এ মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করা হয়। 

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম