মাদকবিরোধী অভিযানের সফলতা বিচারের সময় আসেনি: র‌্যাব ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ২১:৩১আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৩৪

মাদকবিরোধী অভিযানের সফলতা বিচারের সময় আসেনি: র‌্যাব ডিজি সমাজ থেকে মাদক নির্মূলে জনগণকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘মাদকের অভিযান সফলতা বিচারের সময় এখনও আসেনি। এখন সময় হলো মানুষকে এই যুদ্ধে আরও সম্পৃক্ত করা।’

বুধবার (২৬ জুন) বিকালে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

বেনজীর আহমেদ আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করার দায় কেবল আইনশৃঙ্খলা বাহিনীর না, দেশের সব নাগরিককের এ দায় রয়েছে। এটা আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাঁচানোর লড়াই, এই লড়াই আমার না, বলতে হবে আমাদের।’

র‌্যাবের ডিজি বলেন, লাখ লাখ টাকা প্রতিবছর ‘মাদক অর্থনীতিতে’ চলে যাচ্ছে। এগুলো প্রতিরোধ করতে হবে। আমরা হার না মানা জাতি, আমাদের গর্ব করার অনেক কিছু রয়েছে। আমরা কেন মাদকের কাছে হারবো?

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ড. অরুপ রতন চৌধুরী। আরও ব্ক্তব্য রাখেন, পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার ও ইউল্যাবের উপ-উপাচার্য ড. সামসাদ মর্তূজা।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম