ডিআইজি মিজানের খোঁজে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ২১:৪৯আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৫০

ডিআইজি মিজানুর রহমান (ফাইল ফটো)

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলার আসামি পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের সন্ধানে দুর্নীতি রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে দমন কমিশনের (দুদক) দু’টি টিম। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর বেইলি রোডসহ বিভিন্ন স্থানে এ অভিযান চলে।

এদিকে, ঘুষ লেনদেন নিয়ে প্রচারিত অডিওতে পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের কথোপকথন আছে। আর মিজান অনুসন্ধান ও মামলা থেকে বাঁচতে বাছিরকে ঘুষ হিসেবে ৪০ লাখ টাকাই দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মিজান-বাছিরের কণ্ঠস্বর পরীক্ষা করতে ঘুষ লেনদেনের অডিও পাঠানো হয়েছিল জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি)। এনটিএমসি  দুদককে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে অডিও’র কণ্ঠস্বর মিজান আর বাছিরের। এনটিএমসি আজকালের মধ্যে অডিও’র বিষয়ে প্রতিবেদন জমা দেবে।

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম