রিফাত হত্যা:

দুপুরের মধ্যে ডিসি-এসপি’র ‘অ্যাকশন’ জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১২:২৭ আপডেট : ২৭ জুন ২০১৯, ১৩:০৭

রিফাত শরীফ

বরগুনায় প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে (২৫) হত্যার  ঘটনায় দোষীদের বিরুদ্ধে স্থানীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  কী কী অ্যাকশন গ্রহণ করেছেন, বৃহস্পতিবার বেলা ২টার মধ্যে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৭ জুন) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে রিফাত হত্যা নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত কয়েকটি সংবাদ আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আদালত সংবাদগুলো পর্যালোচনার পর বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ওপেনে কোপানো হলো, অথচ তার স্ত্রী ছাড়া একটা মানুষও ঠেকাতে আসলো না। দাঁড়িয়ে ভিডিও করলেন, কেউ এগিয়ে আসলেন না, এটা প্রত্যেক জনগণেরও ব্যর্থতা। সবাই এগিয়ে এলে তো সাহস পেতো না খুনিরা।’

এরপর আদালত বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বৃহস্পতিবার বলা ২টার মধ্যে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে নির্দেশ দেন।

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের প্রাণপণ বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন:

আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: রিফাতের বাবা  

রিফাত হত্যা: ১২ জনের নামে মামলা, গ্রেফতার ১

স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ নারীর, তবুও শেষ রক্ষা হলো না

 

 

 
 

 

 

 

 

 

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা