ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ০০:৪৬আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০০:৪৬

বিএসটিআই

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বুধবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিএসটিআইর উপ-পরিচালক (মেট্রোলজি) ও ডিএমআই বিভাগীয় প্রধান মো. রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত ১০টি প্রতিষ্ঠানের মধ্যে দিগুবাজার এলাকার মেসার্স আবুল কালামের মুরগির দোকান, মেসার্স সততা ভ্যারাইটিজ স্টোর, মেসার্স সন্তোষ স্টোর, মেসার্স মো. জিয়া উদ্দিন স্টোর, মেসার্স আলিম স্টোর ও মেসার্স জয়তারা ভাণ্ডারের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলার গুলশান মার্কেটের মেসার্স রেহানা চান ফেব্রিক্স ও মেসার্স শফিক ক্লথ স্টোর কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায়; বঙ্গবন্ধু রোড এলাকার মেসার্স চিটাগাং বেকারি চানাচুর পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ও ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় এবং বিবি রোড এলাকার মেসার্স প্যারিস বাগেটের পাউরুটি ও কেক পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

বিএসটিআই’র এই অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান