সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়ালো নভোএয়ার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জুলাই ২০১৯, ১১:২৪আপডেট : ২২ জুলাই ২০১৯, ১১:২৫

সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়ালো নভোএয়ার সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়ালো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ১ আগস্ট থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করছে তারা।
নভোএয়ারের ফ্লাইট ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও ১০টা, বিকাল ৪টা এবং সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা ও সাড়ে ১১টা, বিকাল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। নতুন ফ্লাইটটি দুপুর ১টায় সৈয়দপুরের উদ্দেশে এবং দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
এছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি,যশোর রুটে ৫টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা,যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১,৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম