দেশীয় কোম্পানি ‘নাগরিক’ হিসেবে গণ্য হবে: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৪:৫৮আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৫:৪০

সুপ্রিম কোর্ট

মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকের প্রতিষ্ঠিত কোনও কোম্পানি দেশের নাগরিক হিসেবে গণ্য হবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

অ্যালায়েন্সের কারণে বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি মালিকদের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া অবৈধ বলে রায় ঘোষণাকালে সোমবার (২২ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

এর আগে অ্যালায়েন্স কর্তৃক নর্থ আমেরিকান ক্রেতা জোটের সঙ্গে বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি মালিকদের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে জোটের সঙ্গে সম্পর্কোন্নয়নে গার্মেন্টসের নতুন নিরাপত্তা বিধি নির্ণয় করতে বলেন আদালত।

ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, ‘রানা প্লাজার ঘটনার পর গার্মেন্টসের নর্থ আমেরিকান ক্রেতা জোট ২০১৩ সালে বাংলাদেশে অ্যালায়েন্স নামে একটি অনুসন্ধানী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। এর দায়িত্ব বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির কর্মপরিকল্পনা, আগুন এবং ভবন নিরাপত্তা পরিদর্শন, কর্মী প্রশিক্ষণ ও কর্মীদের ক্ষমতায়নের ওপরে নিবদ্ধ ছিল।’

ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ডের মতো অ্যালায়েন্স হলো গার্মেন্টসের নর্থ আমেরিকান ক্রেতা জোটদের প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, ‘সরকার অ্যালায়েন্সকে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছিল রানা প্লাজার মতো ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার লক্ষ্যে। কিন্তু তারা নিজেদের মতো করে গার্মেন্টসগুলোর বিরুদ্ধে খবরদারি এবং জোটের সঙ্গে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক ছিন্নে করে, যা অবৈধ। তবুও তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও রকম অনুসন্ধান না চালিয়ে অবৈধভাবে জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এতে প্রতিষ্ঠানটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের আমেরিকান সব ক্রেতা মুখ ফিরিয়ে নেয়। এরপর তারা হাইকোর্টে মামলা করে। সে মামলার শুনানি নিয়ে হাইকোর্ট রায় ঘোষণা করলেন। একইসঙ্গে জোটের সঙ্গে সম্পর্কোন্নয়নে গার্মেন্টসের নতুন নিরাপত্তা বিধি নির্ণয় করতে বলেন আদালত।

আরও পড়ুন:
নর্থ আমেরিকান ক্রেতা জোটের সম্পর্ক ছিন্ন প্রক্রিয়া অবৈধ: হাইকোর্ট

 

 

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক