নর্থ আমেরিকান ক্রেতা জোটের সম্পর্ক ছিন্ন প্রক্রিয়া অবৈধ: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৪:১০আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৫:০১

অ্যালায়েন্স

অ্যালায়েন্স কর্তৃক নর্থ আমেরিকান ক্রেতা জোটের সঙ্গে বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি মালিকদের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রানা প্লাজার ঘটনার পর গার্মেন্টসের নর্থ আমেরিকান ক্রেতা জোট ২০১৩ সালে বাংলাদেশে অ্যালায়েন্স নামের একটি অনুসন্ধানী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। এর দায়িত্ব বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির কর্মপরিকল্পনা, আগুন এবং ভবনের নিরাপত্তা পরিদর্শন, কর্মী প্রশিক্ষণ এবং কর্মীদের ক্ষমতায়নের ওপর নিবদ্ধ ছিল। ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ডের মতো অ্যালায়েন্স হলো গার্মেন্টসের নর্থ আমেরিকান ক্রেতা জোটদের প্রতিষ্ঠান।’

তিনি আরও বলেন, ‘সরকার অ্যালায়েন্সকে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছিল রানা প্লাজার মত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার লক্ষ্যে। কিন্তু তারা নিজেদের মতো করে গার্মেন্টসগুলোর বিরুদ্ধে খবরদারি এবং জোটের সঙ্গে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে, যা অবৈধ। তবুও তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও রকম অনুসন্ধান না চালিয়ে অবৈধভাবে জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এতে প্রতিষ্ঠানটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের আমেরিকান সব ক্রেতা মুখ ফিরিয়ে নেয়। এরপর তারা হাইকোর্টে মামলা করে। সে মামলার শুনানি নিয়ে হাইকোর্ট রায় ঘোষণা করলেন এবং জোটের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গার্মেন্টসের নতুন নিরাপত্তা বিধি নির্ণয় করতে বলেন।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি