অনিয়ম-অব্যবস্থাপনা খতিয়ে দেখতে ৩ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুদকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৯:৫৯আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:০১

অনিয়ম-অব্যবস্থাপনা খতিয়ে দেখতে ৩ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুদকের চিঠি অনিয়ম, দুর্নীতি আর জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ খতিয়ে দেখতে খুলনার বটিয়াঘাটা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও কক্সবাজারের মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। মঙ্গলবার (২৩ জুলাই) এ চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, ভূমি কর আদায়ে অব্যবস্থাপনা, শিল্পবর্জে্যর কারণে খালের পানি দূষিত হওয়া এবং অবৈধভাবে গাছ কেটে নেওয়ার ঘটনা খতিয়ে দেখতে এই চিঠি পাঠানো হয়।
এদিকে, কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসকরা সময়মতো যান না, প্রাইভেট প্র্যাকটিস নিয়েই তারা বেশি ব্যস্ত থাকেন বলে দুদকের অভিযানে প্রমাণ মিলেছে। হাসপাতালটির পরিবেশও নোংরা, সেবার মান নেই বললেই চলে এবং বেশির ভাগ মেশিনও নষ্ট। অভিযানের সময় সরেজমিন এসব দেখেছে দুদক এনফোর্সমেন্ট টিম। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. জাকারিয়া। অভিযানের সময় এক দালালকে ২৮ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম