বাড্ডায় গণপিটুনিতে রেণুকে হত্যা: হৃদয় সন্দেহে তরুণ আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ২১:০০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২১:৪৭

ফেসবুকে ভাইরাল ভিডিও’তে দেখা যায়, লাঠি দিয়ে রেণুকে পেটান হৃদয় রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণুকে হত্যা মামলার প্রধান আসামি হৃদয় সন্দেহে এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাকে আটক করে গুলিস্তান পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন কয়েকজন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোকজন একটি ছেলেকে বাড্ডার হৃদয় সন্দেহে ধরে এবং পুলিশের কাছে তুলে দেয়। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাড্ডা থানাকেও অবহিত করা হয়েছে। বাড্ডা থানা অনুসন্ধান করে দেখবে এই ছেলে আসামি হৃদয় কিনা।’
শাহবাগ থানার ডিউটি অফিসার এস আই মো. সাগর বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা (বাড্ডা থানা পুলিশ) বিষয়টি দেখছে।

এদিকে, বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে জানান, আটক তরুণ আসামি হৃদয় কিনা, এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াছিন গাজী বলেন, ‘আটক তরুণ দাবি করেছেন তার নাম আল-আমিন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজার সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪-৫শ’ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি হৃদয়।

আরও পড়ুন– 

এমন নির্মমতা মানতে পারছেন না কেউ

/এসজেএ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ