মগবাজারে দোকানে বিস্ফোরণ, দুই সাংবাদিক দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ২৩:২৪আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:৩০

এস এ টিভির বার্তা সম্পাদক মনোয়ার হোসেন সুজন ও জাগো নিউজের বিশেষ প্রতিনিধি  ফজলুল হক শাওন। মগবাজারর একটি দোকানে বিস্ফোরণে দুজনেই দগ্ধ হয়েছেন। (ছবি: সংগৃহীত)

রাজধানীর মগবাজারে ঘরোয়া হোটেলের পাশে একটি নব নির্মিত দোকানে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধ দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যায়। দগ্ধরা হলেন- এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ-এর স্পেশাল করেসপন্ডেন্ট ফজলুল হক শাওন (৫৪)। 

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, তারা দুইজনই বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

দগ্ধ ফজলুল হক শাওন জানান, সন্ধ্যায় তারা দু’জন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। দোকানের সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় দোকানের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে উদ্ধার করে ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসেন।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিক্যাল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুজনেরই মুখমণ্ডলসহ দুই হাত দ্গ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ ও সুজনের ১৩ শতাংশ পুড়ে গেছে।

/এআইবি/এসজেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম