‘এক সপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচ গুণ বেড়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ২২:১৬আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:৪৪

জাকিয়া আহমেদ ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ। তিনি বলেন, ‘গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচ গুণ বেশি। ২০১৮ সালে রোগী ছিল ১০ হাজার ১৪৮। গতকালের (সোমবার) হিসাব অনুযায়ী এ বছর এ সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।’ শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ডেঙ্গু’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সামনের দিনগুলোতে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে উল্লেখ করে জাকিয়া আহমেদ বলেন, ‘আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জুন থেকে জুলাই পর্যন্ত একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, আগস্ট ডেঙ্গুর সবচেয়ে ভয়ের মাস। সে সময় এর প্রকোপ বাড়বে। এই মুহূর্তে কোনও হাসপাতালে বেড খালি নেই। আমি গত সপ্তাহে কয়েকটি হাসপাতালে ঘুরলাম, মালিবাগের একটি হাসপাতালে গিয়ে রিসেপশনে জানতে চাইলাম, তারা ডেঙ্গু রোগীদের কোথায় রেখেছেন। তারা জানালেন, পুরো হাসপাতাল জুড়ে। প্রথম দিকে কিছু কিছু হাসপাতাল আলাদা করে রাখার চেষ্টা করেছিল, পরে আর সেটা সম্ভব হয়নি।’

মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার, মেডিসিন বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী ও ব্লগার ও অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ। 

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

আরও পড়ুন:  ‘ডেঙ্গুর বিষয়ে সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি’

                  ‘এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীরও অংশগ্রহণ দরকার’

                  ‘সামনে হয়তো মহাদুর্যোগ অপেক্ষা করছে’

                  ‘কোথাও না কোথাও অবশ্যই আমাদের দুর্বলতা আছে’

                  ‘ডেঙ্গু’ শীর্ষক বৈঠকি শুরু 

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম