সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ব্যারিস্টার সুমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ০৫:০৬আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১২:২৩

আদালত প্রাঙ্গণে সাবেক ওসি মোয়াজ্জেম

ফেনীর সোনাগাজী  থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলাটির বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম সাক্ষ্যগ্রহণ করেন। এরপর আগামী ২০ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন তিনি।

মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন আদালতে তার জবানবন্দিতে বলেন, সোনাগাজীতে ওসি থাকাকালীন মোয়াজ্জেম ২৭ মার্চ নুসরাত জাহান রাফি নামে একজন মাদ্রাসাছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। এরপর জিজ্ঞাসাবাদের নামে আইনবহির্ভূতভাবে তার (রাফির) ভিডিও ধারণ করেন। এই ভিডিও পরবর্তী সময়ে ইউটিউব ও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। আমি ১১ এপ্রিল সকাল সাড়ে ৯টায় আমার কর্মস্থলে ভিডিওটি দেখতে পাই। ভিডিওতে দেখতে পাই, ওসি মোয়াজ্জেম হোসেন রাফিকে জেরা করতে করতে অনেক অশ্লীল, আপত্তিকর, মানহানিকর প্রশ্ন করতে থাকেন।

জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাদী ব্যারিস্টার সুমনকে বলেন, ‘এজাহারে এটা কি আপনার স্বাক্ষর? আসামি কি আদালতে হাজির আছে?’ জবাবে ব্যারিস্টার সুমন বলেন, ‘জি, এটা আমার স্বাক্ষর। আসামি আদালতে হাজির আছেন।’ এরপর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বাদীকে জেরা শুরু করেন।

/টিএইচ/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের