১ লাখ ৮ হাজার ৬২৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ১০:৫৩আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১০:৫৭

হজযাত্রী (ছবি- সংগৃহীত) চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ হতে পারে ১০ আগস্ট। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১ লাখ ৮ হাজার ৬২৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ২৮ জন হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও হজ অফিস সূত্র এসব তথ্য জানায়।
জানা গেছে, সরকারি ব্যবস্থাপনার ৬ হাজার ৯১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭১৩ জন সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ৩১০টি হজ ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬০টি এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ১৫০টি ফ্লাইট পরিচালনা করেছে। সৌদি আরবে বাংলাদেশের ২৫ পুরুষ এবং তিনজন নারী মারা গেছেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ৫ আগস্ট পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছাতে ফ্লাইট চলবে। বাকি ফ্লাইটগুলোতেও কোনও জটিলতা ছাড়াই যাত্রীরা সৌদি আরবে যাবেন। এ বছর বড় কোনও ধরনের জটিলতা ছাড়াই সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের