কারাগারে দুর্নীতির ঘটনায় সিনিয়র জেল সুপার প্রশান্তকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৭:০১আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৭:১৪


প্রশান্ত কুমার বণিক (ফাইল ছবি)
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৪ আগস্ট) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফ।

প্রসঙ্গত, প্রশান্ত কুমার বণিকের বর্তমান কর্মস্থল বরিশাল।

দুদক জানায়, ২০১৮ সালের ২৬ অক্টোবর ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার ও মাদকদ্রব্যসহ কিশোরগঞ্জের ভৈরবে গ্রেফতার হন চট্টগ্রামের তৎকালীন জেলার সোহেল রানা বিশ্বাস। পরে জিজ্ঞাসাবাদে সোহাল রানা জানান, চট্টগ্রাম কারাগারের ঘুষ, দুর্নীতির সঙ্গে শুধু তিনি একা নন, তৎকালীন ডিআইজি পার্থ গোপাল বণিক ও সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকেরও ভূমিকা আছে।

উল্লেখ্য,  গত ২৮ জুলাই পার্থ গোপাল বণিকের ধানমন্ডির নর্থ রোডের (ভূতের গলি) ২৭-২৮/১ নম্বর বাসার বি/৬ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি পার্থ চট্টগ্রাম কারাগারে কর্মরত থাকা অবস্থায় ঘুষ, দুর্নীতির মাধ্যমে ওই টাকায় আয় করেন। ওই ঘটনায় গ্রেফতারের পর পার্থের বিরুদ্ধে গত ২৯ জুলাই মামলা দায়ের করে দুদক। আর ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পার্থকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। 

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম