রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে এসে স্বাস্থ্য সহকারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৯, ২০:৫১আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:২৮

তপন কুমার মণ্ডল রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে এসে মাদারীপুরের স্বাস্থ্য সহকারী তপন কুমার মণ্ডল ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. সবুর মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দুই সপ্তাহ আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর অঞ্চলের শ্যামপুর ও জুরাইন এলাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসেন তপন কুমার মণ্ডল।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশ থেকে ১২৬ জন স্বাস্থ্য সহকারীকে ঢাকার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়। গত ২৯ জুলাই মাদারীপুর সদর উপজেলা থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে সাত জনকে ঢাকায় পাঠানো হয়। তাদেরই একজন তপন কুমার মণ্ডল।

সংশ্লিষ্টরা বলেন, ঈদের কয়েকদিন আগে তপন কুমার অসুস্থ হয়ে পড়েন। ঈদের আগের দিন অসুস্থ অবস্থায় দেশের বাড়ি যান। সেখানে ডেঙ্গু ধরা পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে দ্রুত তাকে ঢাকায় আনা হয়। ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) মারা যান তিনি। গত বুধবার (১৪ আগস্ট) থেকে তিনি হাসপাতালটির আইসিইউতে ছিলেন।

ডা. সবুর মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তপন কুমার মণ্ডল আমাদের হাসপাতালে মারা গেছেন। তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন।’

তপন কুমার মণ্ডল মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি গ্রামের যদুনাথ মণ্ডলের ছেলে। তার স্ত্রী, ছয় বছর বয়সী ছেলে ও সাত মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। 



 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম