ইয়াবাসহ গ্রেফতার বরগুনার পৌর মেয়রের ছেলে নাছির রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ১৯:১৬আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৯:২৪

নাসির আল মামুন (ছবি: সংগৃহীত) রাজধানীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার বরগুনা পৌরসভার মেয়র মো. শাহদাত হোসেনের ছেলে নাছির আল মামুনকে ১ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া শুনানি শেষে তাকে রিমান্ডে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আব্দুল জলিল আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ১০০ পিস ইয়াবাসহ নাসিরকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।
রিমান্ডের আবেদন থেকে জানা যায়, আসামি নাছির পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ঢাকা থেকে ইয়াবা পাইকারি হিসেবে কিনে ঢাকাসহ নিজ জেলা বরগুনায় খুচরা বিক্রি করে আসছিল। আসামি কার বা কাদের কাছ থেকে ইয়াবা কেনে, সেই মূল সরবরাহকারীদের গ্রেফতার এবং আসামির কোনও সহযোগী আছে কিনা, তা খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তদন্ত কর্মকর্তা। এ জন্য তিনি ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
এদিন আদালতে আসামি পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।
নাসিরের বিরুদ্ধে পল্টন মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম