সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নতুন কোনও শিক্ষা প্রতিষ্ঠান নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ১৯:১১আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৪৬

প্রাথমিক শিক্ষা অধিদফতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে যাতে নতুন কোনও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না ওঠে সে বিষয়ে নজরদারি করতে থানা, উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১৯ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার (২০ আগস্ট) বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশ করা হয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে সমমানের কোনও ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যাতে গড়ে না ওঠে সে বিষয় ব্যবস্থা নেওয়া জরুরি। সংসদীয় কমিটির ওই সুপারিশের পর প্রাথমিক শিক্ষা অধিদফতর এই নির্দেশনা জারি করে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে বিগত সময় প্রাথমিক বিদ্যালয় এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে কিন্ডার গার্টেন, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে, এসব প্রতিষ্ঠানে ঠিকমতো সরকারি কারিকুলাম অনুসরণ করা হয় না। অপ্রয়োজনীয় এক গাদা বই চাপিয়ে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে।

/এসএমএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের