এডিসের লার্ভা পাওয়ায় গুলশানের ভবন মালিককে লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ২০:১৬আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২০:২০

ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৩ এর আওতাধীন গুলশানে অভিযান চালিয়ে ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিকের প্রত্যেককে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদসহ চার দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২১ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় গুলশান-১ নম্বরের ১৯ নম্বর রোডের ২০ নম্বর বাড়ি ও ২১ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির মালিককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদসহ ৪টি দোকান মালিককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১৯ নং ওয়ার্ডে এডিস মশার বিরুদ্ধে চিরুনি অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রমের দ্বিতীয় দিনে ২০১টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ১৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাদের সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি ‘সাবধান এই বাড়িতে মশার লার্ভা পাওয়া গিয়াছে’ লেখা একটি স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ডিএনসিসির এ অভিযান অব্যাহত থাকবে।

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম