ঢামেকে ডেঙ্গু রোগীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ১৪:১৪আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৫:১৩

ঢামেক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. গিয়াস উদ্দিন (৪০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটে ঢামেকের আইসিইউতে তিনি মারা যান। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গিয়াসের মৃতদেহ তার স্বজনেরা নিয়ে গেছেন। তারা জানিয়েছেন তিনি জ্বরে ভুগছিলেন।

গিয়াস উদ্দিন চাঁদপুর জেলার মতলব উপজেলার পশ্চিম শিংরা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। পরিবার নিয়ে তিনি ঢাকার পোস্তগোলা এলাকায় থাকতেন।

গিয়াসের বড় ভাই মো. জাহাঙ্গীর জানান, প্রচণ্ড জ্বর নিয়ে বুধবার রাত ১১টার দিকে গিয়াস ঢামেক হাসপাতালে ভর্তি হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তিনি জানান, গিয়াস পাথরের ব্যবসা করতেন। তার এক ছেলে দুই মেয়ে রয়েছে।

/এআইবি/আরজে/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম