‘হাসপাতাল থেকে ৯০ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ২২:২৯আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:৩২

ডেঙ্গু রোগী সারাদেশের হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থাকা রোগীর সংখ্যা ছয় হাজার ৩৫ জন, যা আগের দিনের তুলনায় দুই শতাংশ কম। এর মধ্যে রাজধানী ঢাকার ১২টি সরকারি, ১২টি স্বায়ত্তশাসিত ও ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৪১১ জন। এছাড়া ঢাকার বাইরে ভর্তি থাকা রোগীর সংখ্যা দুই হাজার ৬২৪ জন। ঢাকা ও ঢাকার বাইরের মোট রোগীর শতকরা ৯০ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ( ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হওয়া নতুন রোগীর সংখ্যা যথাক্রমে এক হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৫৫৮ জন। আগের দিনের তুলনায় এ সংখ্যা ৯ শতাংশ কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ডা. আয়শা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৪৪৬ জন। এর মধ্যে রাজধানীতে ৬৮৯ জন এবং ঢাকার বাইরে ৭৫৭ জন। যা তার আগের দিন ( ২২ আগস্ট) ছিল এক হাজার ৫৯৭ জন ( ঢাকার ভেতরে ৭৬১ এবং ঢাকার বাইরে ৮৩৬ জন)। তার আগের দিন (২১ আগস্ট) ছিল এক হাজার ৬২৬ জন। এর মধ্যে ঢাকার ভেতরে রোগী ছিল ৭১১ জন আর ঢাকার বাইরে ৯১৫ জন।

‘গত ২৪ ঘণ্টায় ঢাকার ভেতরে হাসপাতাল ছেড়েছেন ৬১০ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা শতকরা ৯ শতাংশ কমেছে’ বলেন ডা. আয়শা আক্তার।

চলতি বছরের শুরু থেকে ২৩ আগস্ট সকাল পর্যন্ত সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬১ হাজার ৩৮ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৯৫৬ জন। এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

/জেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী