অতিরিক্ত সেশন ফি নেওয়া বেসরকারি কলেজের তালিকা চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ০১:০৪আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০১:০৭

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আদেশ উচ্চ আদালতের নির্দেশের পর দেশের বেসরকারি কলেজে অতিরিক্ত সেশন ফি আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালিকা চেয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আঞ্চলিক উপ-পরিচালকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে এই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) মাউশির সহকারী পরিচালক (কলেজ-৩) ফারহানা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর দৌরাত্ম সীমা অতিক্রম করেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত সেশন ফি ছাড়াও বাজার থেকে চার-পাঁচগুণ বেশি টাকায় বই, খাতাসহ শিক্ষা উপকরণ কিনতে বাধ্য করা হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। এমনকি স্কুল ড্রেসও প্রতিষ্ঠান থেকে নিতে হয়।
মাউশির আদেশে বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের নামে এমন ডাকাতি কারবার বন্ধ করতে বগুড়ার আব্দুল মান্নান আকন্দ নামে এক ব্যক্তি জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ মাত্রাতিরিক্ত সেশন ফি নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার বাইরে নেওয়া বাড়তি টাকা অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে হবে বলে আদেশ দেন।’
মন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশের যেসব বেসরকারি কলেজ অতিরিক্ত ফি আদায় করছে তাদের তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এ আদেশে।

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে