বোর্ডবাজারের দুই রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৫

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট ভবন (ছবি সংগৃহীত) গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একই মালিকের পাশাপাশি দুটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর দগ্ধ ১৫ জনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। স্থানীয় হাসপাতালে বাকি দুই জনের চিকিৎসা চলছে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তৃপ্তি ও রাধুনী নামে দুটি হোটেলের কর্মচারীরা দগ্ধ হন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে রয়েছেন রিক্সাচালক মো. আলমগীর হোসেন (৩০), রাধুনী রেস্টুরেন্টের কর্মচারী মো. জহির হোসেন (২২), নাজমুল হোসেন (২৩), জোবায়ের হোসেন (১৬), আলামিন হোসেন (৩২), শুকুর আলী (২০)। তৃপ্তি হোটেলের দগ্ধ কর্মচারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর হোসেন (২০), আরিয়ান হোসেন (১৮), মো. বাসার (২২), মাসুদ মৃধা (৪৫), সুফিয়ান (১৫), মনির হোসেন (২৫), আরিফ হোসেন (১৫), মারুফ হোসেন (২৯)। বিস্ফোরণে এক অজ্ঞাত পুরুষও (৩৮) গুরুতর আহত হয়েছেন।

/এআইবি/আরজে/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের