সিঙ্গাপুরে গেলেন মেয়র খোকনসহ ডিএসসিসির দুই কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৫

সাঈদ খোকন, মোস্তা‌ফিজুর রহমান ও  শ‌রিফ আহমেদ

এডিসসহ বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সিঙ্গাপুর সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার জন্য মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সেদেশে গেছেন।

মেয়রের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রিফ আহমেদ।

রবিবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে সিঙ্গাপুরের উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেন। ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেয়র সাঈদ খোকন সিঙ্গাপুরে অবস্থানকালে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির সঙ্গে এডিস মশক নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, কর্মপদ্ধতি অবলোকন, পরিবেশ ও প্রতিবেশগত নানা বিষয়, জনস্বাস্থ্য ইত্যাদি বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরিসহ আইনগত  বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।এ সপ্তাহের শেষ নাগাদ তার দেশে ফেরার কথা রয়েছে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক