কারবালা স্মরণে তাজিয়া মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫০

কারবালা স্মরণে তাজিয়া মিছিল

আজ ১০ মহররম। পবিত্র আশুরা। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করা হয় দিনটিকে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবসটি উদযাপনে শোকের স্মৃতি নিয়ে রাজধানীর হোসনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। শোক প্রকাশে বুক চাপড়ে মাতম করেন মিছিলে উপস্থিত ব্যক্তিরা।

মিছিলের প্রথম অংশে দুটি কালো গম্বুজ বহন করা হয়েছে বিবি ফাতেমাকে স্মরণ করে। এছাড়া লাল, কালো, সবুজসহ নানা রঙয়ের নিশান বহন করেছেন মিছিলে অংশগ্রহণকারীরা।

হিজরির সাল অনুসারে ১০ মহররম কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিন। কারবালার রক্তাক্ত স্মৃতি স্মরণে নিজের দেহে ছুরি দিয়ে আঘাত করে রক্ত ঝরিয়ে মাতম করেন শিয়া সম্প্রদায়ের মানুষেরা। তবে এবার পুলিশের অনুরোধে নিরাপত্তা স্বার্থে ছুরি দিয়ে মাতম করতে দেখা যায়নি।

মিছিলকে ঘিরে পুলিশের নিরাপত্তা বলয় দেখা গেছে।  

মিছিলটি বকশীবাজার রোড, নিউ মার্কেট এবং ধানমন্ডি ২ নম্বর সড়ক পার হয়ে ধানমন্ডি লেকে শেষ হয়।

আরও খবর: আজ পবিত্র আশুরা

/সিএ/আরজে/এআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম