দুদক কমিশনার পরিচয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন, প্রতারক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

দুদক কমিশনার পরিচয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন, প্রতারক গ্রেফতার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পরিচয় দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফোন করে ধরা পড়েছে মাহমুদুল হাসান সুমন নামের এক প্রতারক। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে।
মাহমুদুলের বাড়ি লক্ষ্মীপুর সদরে বলে জানিয়েছে সে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, দুদক কমিশনার মোজাম্মেল হক খান পরিচয় দিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে প্রতারক মাহমুদুল। ফোনে সে সে প্রাথমিক বিদ্যালয়ে একজনকে শিক্ষক নিয়োগে সুপারিশ করতে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে। সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে মাহমুদুলের মোবাইল ফোন ট্র্যাকিং করে দুপুরে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
শরীফ মাহমুদ জানান, প্রতারক মাহমুদুলের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের ‘রিগ্যান ইনভেস্টিগেশনস’ নামে একটি সংস্থার বাংলাদেশের প্রধান ইনভেস্টিগেটর বলা হয়েছে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম